রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা বাস্তব জীবনে মানুষের পাওয়া না পাওয়ার যে অপূর্ণতা এবং পূর্ণতা প্রাপ্তির প্রবল...

বাস্তব জীবনে মানুষের পাওয়া না পাওয়ার যে অপূর্ণতা এবং পূর্ণতা প্রাপ্তির প্রবল ইচ্ছা মানুষকে ব্যাকুল করে তোলে।আর সেই অনুভূতি নিয়ে কবি—জেসমিন জাহান এর লেখা কবিতা “আজন্ম তৃষ্ণার্ত ”

843
কবি—জেসমিন জাহান

আজন্ম তৃষ্ণার্ত

                     জেসমিন জাহান

কী নিবিড় অন্ধকার!
ছেয়ে আছে পুরো আকাশ জুড়ে
যায়না দেখা তোমার প্রতিচ্ছবি
রয়েছো যে সন্ধ্যা তারার ভীড়ে।

সত্যি করে বলো তো!
কখনো কী চেয়েছিলাম কাছে?
তবু কেনো রইলে মিছেই দূরে
ভয় কী,যদি হাতটি বাড়াই পাছে?

আরশিখানা ধরবে তুলে!
আলো ছায়ার আড়াল তুলে নাও
এই জনমে তোমায় দেখার সাধ
এক ঝলকে মিটিয়ে নিতে দাও।

তৃষ্ণা যেমন চোখের!
পিয়াসীদের পিয়াস কী আর মেটে
চাতক যেমন চাঁদের পানে চায়
ভাগ্যে যদি চাঁদের আলো জোটে।

অপূর্ণতা পূর্ণ কর প্রিয়!
একটুখানি তোমার কাছে চাওয়া
দৃষ্টি তুলে চাইতে যদি বারেক
আপন করে তোমায় হতো পাওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here