,

Home শিল্প-সাহিত্য কবিতা কঙ্কনাতে হাতদুখানি ভরপুর আর সেই অনুভূতি নিয়ে কবি—নীলিমা শামীম এর লেখা কবিতা...

কঙ্কনাতে হাতদুখানি ভরপুর আর সেই অনুভূতি নিয়ে কবি—নীলিমা শামীম এর লেখা কবিতা “ভোরের শিশির”

906
কবি —নীলিমা শামীম এর লেখা কবিতা “ভোরের শিশির”
কবি — নীলিমা শামীম

ভোরের শিশির

                    – নীলিমা শামীম

শিশির ভেজা দূর্বাঘাসে
মন ময়ুরি হাঁসে,
স্নিগ্ধ সকাল ভেজা কেশে
আনমনা আবেশে!

লাল হলুদে মেলামেশা
উচ্ছ্বসিত আঁখি,
দুষ্টু মিষ্ট তালবাহানায়
নীলিমায় মন রাখি!

ঔ দেখা যায় দূর সীমানায়
বক- কবুতর- পাখি,
আকাশ পরী হয়ে ঘাসের সনে
বলো কেমনে থাকি?

তারা ফুলের রুমঝুমাঝুম হাঁসি
চেনা চেনা মুখ,
কঙ্কনাতে হাতদুখানি ভরপুর
রিনিঝিনি সুখ!!

 “নীলিমা শামীম”
চট্টগ্রাম, বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here