সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “নবাঙ্কুর” কবিতাটি লিখেছেন ওপার বাংলার কলমযোদ্ধা সেক জাহেদ উল্লা

“নবাঙ্কুর” কবিতাটি লিখেছেন ওপার বাংলার কলমযোদ্ধা সেক জাহেদ উল্লা

825
“নবাঙ্কুর” কবিতাটি লিখেছেন ওপার বাংলার কলমযোদ্ধা সেক জাহেদ উল্লা

নবাঙ্কুর

———সেক জাহেদ উল্লা

এক পশলা বৃষ্টির পরে , সবুজের উঁকিঝুঁকি ,
সারা প্রান্তর জুড়ে ।
নাম গোত্রহীন ক্ষুদ্র তারা , আঁতুড়ে তুলে মাথা ,
পরিচয় দেবে বছর ফিরে ।।
বীজ সুপ্ত ক্ষুদ্র অঙ্কুর , ভবিষ্যতের উচ্চ মহীরুহ ,
এখন মাটির কাছাকাছি ।
চিৎকার করে বলছে যেন , “ভেবনা মৃত মোরা ,
এইতো দেখো আছি” ।।
পায়ে মাড়িয়ে গেছিলে যাকে, না দেখার বাহানায় ,
সে তোমার সেবায় রত ।
সভ্যতার চিতাকাঠে পুড়লে তুমি , সে সদা রাজি ,
জুড়াতে তোমার জ্বালা ক্ষত ।।
জন্মেই ওরা দেখেছে , সারাটা আকাশে ,
লেগেছে রক্তের ছিটে ।
নীলিমা ফেরানোর সংকল্প মনে ,তারা অঙ্গীকারবদ্ধ ,
প্রয়োজনে নিজেরা যাবে মিটে ।।
হাজার বাধা পেরিয়ে তারা , দাঁড়াবে একদিন ,
তুলবে মাথা আকাশে ।
আমি তো বেশ শুনতে পাচ্ছি , তার পদধ্বনি ,
ছড়িয়ে পড়ছে বাতাসে ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here