মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “আহা বর্ষা ” কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম সারথি নাসরিন জাহান...

“আহা বর্ষা ” কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম সারথি নাসরিন জাহান মাধুরী

609
“আহা বর্ষা ” কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম সারথি নাসরিন জাহান মাধুরী

আহা বর্ষা

—————
নাসরিন জাহান মাধুরী

আবার এসেছে আষাঢ় আকাশ ছেঁয়ে–
নতুন বর্ষাজলে বারান্দা সমুদ্র
জল পেয়ে লুটোপুটি প্রিয় নয়নতারা, ব্লিডিং হার্ট,
মানিপ্ল্যান্ট আর পাতা বাহারেরা।
পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকি অথৈ বারান্দা সমুদ্রে–
চোখে মুখে ঝাপটা দেয় দুরন্ত বর্ষাজল বাতাস সমেত।
যেনো ডুবতেই থাকি ডুবতেই থাকি–
সমুদ্র জোয়ার বাঁধ ভাঙা
ঢুকে যায় চৌকাঠ পেরিয়ে ঘরের আনাচে কানাচে
ভিজে যায় মনোভূমি–
সেই পুরাতন হৃদয় আমার দোলে…
আহা বর্ষা!
পাবো কি দেখা আবার
আগমনী কালের স্রোতে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here