রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “আমি ও সুখী ” কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি...

“আমি ও সুখী ” কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি গাজী মোসাঃ লতা ইসলাম ।

699
“আমি ও সুখী ” কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি গাজী মোসাঃ লতা ইসলাম ।

আমি ও সুখী

             গাজী মোসাঃ লতা ইসলাম

আমি হলাম গরীব মানুষ
জন্ম গরীব ঘরে
সুখের পরশ নেই যে সেথায়
দুঃখ আছে ভরে।

সকাল বেলা পান্তা ভাতে
দুইটা কাঁচা জাল
দুপুর বেলা গরম ভাতে
হতেও পারে ডাল ।

রাতের বেলা ক্লান্ত দেহে
অধিক ক্ষুধা পাই
সব দিন যে জুটবে খাবার
নিশ্চয়তা নাই।

টানা পোড়ার সংসারেতে
বিধির নিঠুর চাল
নুণ আনতে পান্তা ফুরায়
এই তো মোদে হাল।

তবু যেমন ভরে রাখেন খোদা
তেমনি তেই সুখী
এমনও তো অনেক আছে
আমার চেয়ে দুঃখী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here