রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা কবিতায় বোধের বার্তা নিয়ে প্রকাশিত হল কবি শ্যামল বণিক অঞ্জন...

কবিতায় বোধের বার্তা নিয়ে প্রকাশিত হল কবি শ্যামল বণিক অঞ্জন এর লিখা কবিতা [] ভেবেছিলাম []

654
কবি শ্যামল বণিক অঞ্জন

[] ভেবেছিলাম []

            শ্যামল বণিক অঞ্জন

ভেবেছিলাম, তুমি ভালো
আঁধার ভুবন,করবে আলো।
তোমার ছোঁয়ায় উঠবো জেগে
চলবো ছুটে,ভীষণ বেগে।
বদলে যাবে, জীবন ধারা
হারানো সুখ দিবে সাড়া।
ভাবনা আমার সবটুকু ভুল
চেয়ে দেখি নেই কোন কুল
হারিয়েছি সব কিছু হায়
প্রিয়া তোমার নিষ্ঠুরতায়!
নারী তুমি ঝড়ের মতো
ভেঙে গেলে স্বপ্ন যতো,
এই বুকে আজ করলে ক্ষত
রক্ত ঝরে অবিরত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here