রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা একুশের চেতনার কবিতা “একুশ বলেই আজকে” লিখেছেন লন্ডন থেকে প্রতিভাবান কবি...

একুশের চেতনার কবিতা “একুশ বলেই আজকে” লিখেছেন লন্ডন থেকে প্রতিভাবান কবি মিনু আহমেদ ।

623
লন্ডন থেকে প্রতিভাবান কবি মিনু আহমেদ ।

“একুশ বলেই আজকে”

    __________√মিনু আহমেদ।

রক্ত-জলে রাঙা দেখো প্রভাত সূর্য মামা।
একুশ বলেই আজকে তাহার নাইকো গায়ে জামা।
ঢেউয়ে ঢেউয়ে করছে দেখো সাগর হাহাকার।
একুশ বলেই আজকে তাহার
বুকে ব্যথার ভার।

আকাশ জুড়ে মেঘের আভা আর্দ্র দেখো বেশ।
একুশ বলেই আজকে তাহার মনে ব্যথার রেশ।
পাখি দেখো দুপুরবেলা গাছের ডালে কাঁদে।
একুশ বলেই আজকে তাহার হৃদয় অশ্রুখাদে।

পায়ের নিচে ভূমি দেখো কাঁপছে অনর্গল।
একুশ বলেই আজকে তাহার হারিয়ে গেছে বল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here