মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ভারত থেকে প্রতিভাধর তারুণ্যের কবি__রিয়া দেবী এর কবিতা “শ্মশান বন্ধু ”

ভারত থেকে প্রতিভাধর তারুণ্যের কবি__রিয়া দেবী এর কবিতা “শ্মশান বন্ধু ”

691
তারুণ্যের কবি__রিয়া দেবী

শ্মশান বন্ধু

                রিয়া দেবী

আত্মার শান্তি কামনা করেছে কেউ
পাথর চোখ সেইদিন নদীপথে সাগর ছুঁয়েছে
শান্ত আত্মারা নাকি পিছু ডাকে না,
শুনেছি লাশের বিছানাও পুড়িয়ে দেওয়া হয়।

শান্তিপ্রিয়রা নাম দিয়েছিল তার শ্মশানবন্ধু
দারুণ একটা লাইভ শো,শ’চারেক সহানুভূতি
আস্তে আস্তে শান্তিকামীরা মোমবাতি মিছিলে প্রচার,
আত্মার শান্তি কামনা করেছিল কেউ।

অভিজ্ঞ ডোম জানে মানুষের চামড়া অকেজো
তার চেয়ে দু’পেগ খেয়ে নিলে পোড়াতেও স্বস্তি
ফিরে গেছে মুখাগ্নি করে শহরের মুক্তিদাতারা
রাতে ভোক্তা হাওড়ার ঘাটে খালি বোতল গড়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here