বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ওপার বাংলার প্রতিভাধর কবি__আশিস মিশ্র এর...

সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ওপার বাংলার প্রতিভাধর কবি__আশিস মিশ্র এর কবিতা “ফুল ”

1142
আশিস মিশ্র এর কবিতা “ফুল ”
প্রতিভাধর কবি__আশিস মিশ্র

ফুল

 আশিস মিশ্র

যে ফুল পথপাশে ফুটেছে, তার কোনো
অসুখ করেনি।সে তো দিব্যি আছে ;তবে আজ কার জ্বর, কার সুখ? কার যেন
কান্না ভেসে আসে।মৃত্যুবাসী, অনুভবে
সব ছেদ টেনে বসে আছি। চলাচল
স্তব্ধ হয়ে যায়, পাকৃতিক সুর যতো
স্বাধীনতা পেয়ে উড়ে ছিলো দুই পারে
তারা আজ আমাদের ছেড়ে গেছে!কতো
আর বন্দী হবো,ডানা মেলা এ সংসারে।

তবু ফুল খেলা শেষ হয়নি কখনো
চৈত্রের বাতাসে আশা জেগেছে;ও ভাষা
ভালো থেকো কবিতায়;কলম-কাননে।
চোখে ডুব দিয়ে থাকি,ভাঙি সর্বনাশা…

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here