,

Home শিল্প-সাহিত্য কবিতা “”বই এর ভাঁজে ভালোবাসার গন্ধ” ”ফাল্গুনের সেরা থেকে বিমূর্ত সময়ের মোমবাতি কবিতা...

“”বই এর ভাঁজে ভালোবাসার গন্ধ” ”ফাল্গুনের সেরা থেকে বিমূর্ত সময়ের মোমবাতি কবিতা । লিখেছেন ওপার বাংলার কলমযোদ্ধা-মহাদেব ঘোষ।

746
ওপার বাংলার কলমযোদ্ধা-মহাদেব ঘোষ।

“বই এর ভাঁজে ভালোবাসার গন্ধ” 

                                                মহাদেব ঘোষ

দুটি পাতার লাল গোলাপটি
হাতে দিয়ে বলেছিলে
আমি তোমায় ভালবাসি।
তোমার শরীরে গোলাপের সুবাস ছিল।
তোমার ঠোঁটে গোলাপের রঙ ছিল।
সবুজ পাতায় তোমার হাতের স্পর্শ ছিল।
আবেগে আমার হৃদয় ভেসে গিয়েছিল।
সকলকে লুকিয়ে গোলাপটি অভিধানের ভাঁজে রেখেছিলাম।
আজ পঁচিশ বছর পরেও
অক্ষত আছে অভিধানের ভাঁজে।
রঙ বিবর্ণ হয়ে গেছে।
পাতায় ভাঁজ পরে গেছে।
শিরা উপশিরা স্পষ্ট দেখা যাচ্ছে।
আজও তোমার সুবাস অনুভূত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here