,

Home শিল্প-সাহিত্য কবিতা নোনা জলে এ কোন বিহঙ্গের কান্না শুনি-এ ধারাতে অসাধারণ বুনন কলমযোদ্ধা ...

নোনা জলে এ কোন বিহঙ্গের কান্না শুনি-এ ধারাতে অসাধারণ বুনন কলমযোদ্ধা ফাহমিদা সুহার কবিতা “জোয়ার”

719
কলমযোদ্ধা ফাহমিদা সুহার কবিতা “জোয়ার”
কলমযোদ্ধা ফাহমিদা সুহা

জোয়ার

      ফাহমিদা সুহা

রাতের মানে বোঝো?
ঘোর চাওয়া বলে কিছু কি খোঁজো?
আচ্ছা,
ভেবে দেখেছো-তুলোয় মোড়ানো বালিশ’টা ভিজে যায় কেনো?

আচ্ছা,
নোনা জলেও কি তৃপ্তি থাকে?
অল্প-অল্প চুইয়ে,
পাপড়ি ছুঁয়ে,
নাকে ডগা বেয়ে,
ঠোঁট ছুঁয়ে,
জিহ্ব যখন স্বাদ পায়!

জানতে চেয়েছো-
মুচকি হাসি আর শার্টের ভাঁজ ভাঙে কেনো?
সিঁদুর রঙ,
ঠোঁটের কোণ ছাঁড়িয়ে,বৃদ্ধাঙুল ছোঁয় কেনো?

বলতে শুনেছো-
জ্যোৎস্নার জোয়ার আছে…জল পেলে’ই গা ছেড়ে উপচে পড়ে !
দেখেছো তার রঙ কেমন?জানিও তো…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here