শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা একটি অনবদ্য অনুভূতির তাড়না থেকে “নিষ্ফল অনুভূতি ”কবিতাটি লিখেছেন কবি-হামিদা পারভিন শম্পা।

একটি অনবদ্য অনুভূতির তাড়না থেকে “নিষ্ফল অনুভূতি ”কবিতাটি লিখেছেন কবি-হামিদা পারভিন শম্পা।

705
“নিষ্ফল অনুভূতি ”কবিতাটি লিখেছেন কবি-হামিদা পারভিন শম্পা।
কবি-হামিদা পারভিন শম্পা

” নিষ্ফল অনুভূতি “

                হামিদা পারভিন শম্পা

~~~~~~~~~~~~~~~
আমার বুকের ভেতর কম্পনটা
জানিস তুই কার?
এই বুকেতে আসন গেড়ে আছে
যে শুধু তার।
আমার মনের বনে বেহায়া
কোকিলের ঐ কুহুতান,
মন আঙ্গিনায় লুকিয়ে রেখেছি
অব্যক্ত যত অভিমান।
ফাল্গুন রাঙ্গা পলাশ যখন
আগুন ছড়ায় অঙ্গে,
কষ্ট গুলো উঁকি দিয়ে দেখে
নেই তুই সঙ্গে।
কিসের ফাল্গুন আর ভালবাসা
সকল ছোঁয়া মিছে,
তোর স্মৃতি আজো কাঁদায়
ঘুরে পিছে পিছে।
স্বপ্ন গুলি দুঃস্বপ্ন হয়ে কেবল
তাড়িয়ে ফিরে,
সকল নিষ্ফল অনুভূতি রেখেছে
শুণ্যতা ঘিরে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here