শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “বিভীষিকা”কবিতাটি লিখেছেন আমেরিকার আটলান্টা থেকে কলমযোদ্ধা_জবা চৌধুরী

“বিভীষিকা”কবিতাটি লিখেছেন আমেরিকার আটলান্টা থেকে কলমযোদ্ধা_জবা চৌধুরী

1352
“বিভীষিকা”কবিতাটি লিখেছেন আমেরিকার আটলান্টা থেকে কলমযোদ্ধা_জবা চৌধুরী

বিভীষিকা

          জবা চৌধুরী

উথাল-মনে বালিয়াড়ি ঝড়
বালুতে সাজানো মরীচিকা ।
আকাশ ভাঙে, সাগর মিলায়
জীবন জুড়ে বিভীষিকা ।

মনজুড়ে আজ স্বপ্ন- মিছিল
পথ চলে নিয়ে বাইপাস ।
জীব-শ্ৰেষ্ঠের মাথা নুয়ে দিলো
অহংকারী ক্ষুদে ভাইরাস ।

কোরোনা এলো দস্যুর সাজে
বিশ্বে ছড়িয়ে প্রলয় তার ।
কাকে নিতে এলো, সব অজানা
যার নামে হবে পাল্লা ভার ।

মৃত্যুর ডাক পৃথিবী-জুড়ে
ঠিকানায় নেই আপন-পর ।
ভেদাভেদে গড়া দূরত্ব আজ
সীমানা শুধুই নিজের ঘর ।

আবিরে ছোঁয়নি বসন্ত আকাশ
ভীত নিরাশারা ক্লান্ত, স্তব্ধ ।
খুশির মুখেরা মুখোশে ঢাকা
আজ দুঃখেরা সব মুক, জব্দ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here