বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা জীবন বোধের কবি শংকরী সাহা এর কবিতা “বধু ”

জীবন বোধের কবি শংকরী সাহা এর কবিতা “বধু ”

654
জীবন বোধের কবি শংকরী সাহা এর কবিতা “বধু ”

বধু 

    শংকরী সাহা

ওগো বধু সুন্দরী তুমি মন মঞ্জুরী,
তুমি ভালোবাসার নন্দিনী বাবার আদরিনী—–
তুমি স্বামীর ঘরে ঘরণী ফুল মাল্য সঞ্চারিনী,
তুমি দাও সদা অঞ্জলি তোমার
স্বপ্ন আশা জীবনী।

বাঁধা তোমার জীবন পদাবলী
ওগো বধু তুমি মনের মিতালী
চৈত্র দিনে তুমি চৈতালি গানের
ভুবনে তুমি গিতালী…….!!!

সবার চোখে তুমি প্রিয়দর্শিনী
ওগো বধু তুমি জীবন সঙ্গিনী
তুমি মনো রঙ্গিনী রূপ লাবন্যে
লাবনী —-

তুমি নও বন্দিনী বধু তুমি বয়ে চলা তটিনী।
ভালোবেসে ধন্য করো ধরণী…
অশ্রু ধারায় তুমি শ্রাবণী —–
আঁধার ঘরে আলোক বরণী

বধু তুমি ঘরে লক্ষী রমণী…..!
সুখ আর দুঃখে তোমার জীবনী।
বধু তুমি বসন্ত বেলার ফাল্গুনী
বধু তুমি স্বামীর অর্ধাঙ্গিনী…..!
জীবনের পূর্ণতায় বধু- মা – জননী।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here