শনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “ভালোবাসার জিঞ্জির ” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি হামিদা পারভিন শম্পা

“ভালোবাসার জিঞ্জির ” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি হামিদা পারভিন শম্পা

695
“ভালোবাসার জিঞ্জির ” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি হামিদা পারভিন শম্পা

” ভালোবাসার জিঞ্জির “

                            হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~~~

গোলাপ বুকে শিশিরকণা
মুগ্ধতা তোমারি স্বরে
দেখোনি চেয়ে আঁখির কোন
ঘন বর্ষার ঘিরে।

রুদ্ধ করে গাইবো যে গান
তুমি আমার ভালবাসা
কি করে ভাঙি শেষ উপাখ্যান
ছিল যা গোপন আশা।

যদি তুমি আমার হবে
জিঞ্জির কেন তবে
ভালোবাসার এক ফাঁলি চাঁদ
উঠেছে গগণে সবে।

বকুল ফুলের মালা গেঁথে
ছুটে চলা বিলাসী ঘর
কে পেরেছে কবে রুদ্ধদ্বারে
খুঁজিয়া আপন পর?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here