শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা কবি কে এম সুলাইমানের ঈদ এর লিখা কবিতা “ঈদের চোখে জল”

কবি কে এম সুলাইমানের ঈদ এর লিখা কবিতা “ঈদের চোখে জল”

797
কবি কে এম সুলাইমানের ঈদ এর লিখা কবিতা “ঈদের চোখে জল”

ঈদের চোখে জল

                         কে এম সুলাইমান

বছর ঘুরে ঈদ এলো
চোখে নিয়ে জল,
কেমন করে ঈদ পালন করি
বল না কেহ বল।

রমজান শেষে এলো আবার
এই না খুশির দিন,
সুখের বদলে বাজছে দেখো
সবার ঘরে দুঃখের বীন।

এক হলো বিশ্বে করোনা ভাইরাস
দেশেও যে মহামারী,
তার ভিতরে আম্পান এসে
ভাংলো যে ঘরবাড়ি।

কেমন করে ঈদ কাটাবো
এই দুর্যোগের ভিতর,
লকডাউনে বন্দি যে আছি
সকলে ঘরের ভিতর।

ঈদ মানে নুতন জামা
আরো দামি ঘড়ি,
কেমন করে কিনবো এবার
নেই যে টাকা করি।

ঈদ হলো বন্ধু স্বজন মিলে
এক হয়ে ঘোরাঘুরি,
এবার ঈদে নামলে বাহিরে
দিবে প্রশাসনে বারি।

তাইতো এবার ঈদ হবে না
হবে হয়তো কোন কাল,
করোনা আম্পান নিয়ে এলো
এবার ঈদের চোখে জল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here