বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা কলমযোদ্ধা নাদিরা খানম এর লিখা কবিতা “সেইখানে রবো পড়ে”

কলমযোদ্ধা নাদিরা খানম এর লিখা কবিতা “সেইখানে রবো পড়ে”

645
কলমযোদ্ধা নাদিরা খানম এর লিখা কবিতা “সেইখানে রবো পড়ে”

সেইখানে রবো পড়ে

                 নাদিরা খানম

সেইখানে রবো পড়ে,
যেখানে সমস্ত রাত্রি নক্ষত্রের আলো পড়ে ঝ’রে
সমুদ্রের হাওয়া ভেস আসে,
গান গায় সিন্ধুর জলের উল্লাসে,
যেখানে সূর্যমুখী হাওয়া দোলে,
প্রজাপ্রতি রঙবেরঙের ডানা মেলে
উড়ে চলে পথিকের রথে।

রবো পড়ে সেইখানে
যেখানে কৃষ্ণচূড়া আর পলাশের মৌসুম
বাগানে গুচ্ছ গুচ্ছ রক্তজবা আর রাধাচূড়া
ফুটে থাকে মিষ্টি হাসিতে
যেখানে বট বৃক্ষের ছায়ায়
শীতল করে সমস্ত অঙ্গ
উৎফুল্ল করে আবেগময় প্রান।

সেইখানে রবো পড়ে
যেখানে ঘন সবুজ বনলতা একেঁ বেকেঁ গিয়েছে
জনমানবহীন শূন্য পানে
যেখানে দুঃখ বলে কিছু নেই
রয়েছে সীমাহীন সুখের ঠিকানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here