শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ওপার বাংলার সত্য ও সুন্দরের পূজারী মুনমুন দেব এর লিখা কবিতা “সংকেত...

ওপার বাংলার সত্য ও সুন্দরের পূজারী মুনমুন দেব এর লিখা কবিতা “সংকেত ”

728
ওপার বাংলার সত্য ও সুন্দরের পূজারী মুনমুন দেব এর লিখা কবিতা “সংকেত ”

সংকেত

                মুনমুন দেব

সুদিনের আলো ঘাঁটতে হঠাৎ আয়না খসে পড়ে
মাটি কাটা চামড়া থেকে
ফিনকি দিয়ে আসে কলিঙ্গ কান্না

টুকরো কাচে ছিন্ন মাথার খুলি মেলাতে মেলাতে
লঙ্কা কুরুক্ষেত্র পেরিয়ে শিয়রে চলে আসে
দানবীয় এক অশ্বখুঁড়ের ছন্দ…

একজোড়া গচ্ছিত চোখের আফসোস নিয়ে
রোজ রাতে স্বপ্ন শুনি এখন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here