,

Home শিল্প-সাহিত্য কবিতা কলমযোদ্ধা-রেবেকা রহমান এর পীড়াদায়ক অনুভূতির কবিতা“কুৎসা”

কলমযোদ্ধা-রেবেকা রহমান এর পীড়াদায়ক অনুভূতির কবিতা“কুৎসা”

470
কলমযোদ্ধা- রেবেকা রহমান এর মর্মপীড়াসায়ক অনুভূতির কবিতা “কুৎসা”

কুৎসা

রেবেকা রহমান

মোহতে — আমি এক্যুরিয়্যামের উজ্জ্বল মাছের মতো দৃশ্যমান
প্রেমে — মধ্য রাত্রির রেস্তরাঁর ঝাড়গুলি মতো উন্মাদনায় বাজি
এবং
আমি আমাদের লুকাতে গিয়ে রটিয়ে দেই কুৎসা!
পৃথিবীর যে কোন সুগন্ধ লুকাতে পারি
কেবল প্রেমিকের অমল সুবাস ছাড়া
অসংখ্য তুলি দিয়ে যে কাগজে আঁচড় কাটি
তা হয়ে যায় প্রেমিকের ফুসফুস!
আমি চাইনা আবেগের এ খেলায় আমায় কেউ দমিয়ে রাখুক
মোহে
প্রেমে
মুক্তি
সমাপ্তিতে
আমি ঠিক পৌঁছে যাবো চারটি অক্ষর ফুঁড়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here