শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ভারতের কবি লুবনা আখতার বানু এর লেখা প্রাঞ্জল এবং সুন্দর কবিতা“খুঁজি তোমায়”

ভারতের কবি লুবনা আখতার বানু এর লেখা প্রাঞ্জল এবং সুন্দর কবিতা“খুঁজি তোমায়”

633
ভারতের কবি লুবনা আখতার বানু

খুঁজি তোমায়

                  লুবনা আখতার বানু

আমার হৃদয়ের গভীর
কল্পনায়,
বারে বারে খুঁজি আজও
তোমায়-
খুঁজি তোমায় নিশীথের,
লুপ্তপ্রায় জ‍্যোতিরিঙ্গের মতো
জ্বলজ্বল করা ঋক্ষদের
মাঝে।
খুঁজি তোমায় রজনীর গভীর
আলোকশূন‍্যতায়-
আমার কল্পনায় আজও
বিদ‍্যমান তুমি।
রাত্রিশেষে আবীরমাখা
অরুণোদয়কালে,
আমার ধ‍্যানে প্রকৃতির
সজীবতার মাঝে
আজও খুঁজি তোমায়।
ব‍্যস্ত দুপুরে শত ব‍্যস্ততার
মাঝেও,
খুঁজি তোমায় বারে বারে-
ক্লান্তিমাখা দিনাবসানে
এককাপ চায়ে,
এখোনো খুঁজি তোমায়।
অদ্রিকীলার বহুসংখ‍্যক
লোকের ভীড়ে,
আজো খুঁজে যাই তোমায়
বারে বারে-

সমাপ্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here