সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “জলনামা”কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি-রেবা হাবিব।

“জলনামা”কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি-রেবা হাবিব।

512
“জলনামা ” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি -রেবা হাবিব

জলনামা
রেবা হাবিব

..………….
বর্ষার রাতে ঝরে যাওয়া
রাতের শেফালী!!

স্পর্শের বাহিরে খুঁজে নেয়
কারো দগ্ধ হৃদয়।
চোখের নিরিখে নতুন কারো উপস্থিতির রেখা আঁকে!
পুরনো রেখা মুছে দেয় সব নিরবতা।
জলের শেষ নিবেদন সমুদ্রের কাছে
হাওয়ার দোলায় হৃদয় ছুঁয়ে উড়ে যায় গাঙচিল।
শব্দ সংকটে আটকে আছি বহুদিন
গেঁথে রেখেছি ভালোবাসার যত সুর।
মাঝে মাঝে, চোখের কোনা ভিজে যায় বিন্দু বিন্দু জলে!
একদিন হয়তো ভুলে যাবো নিজেকে
ভুলে যাবো তাকে!!
আকাশ চেরা রঙে চোখ রেখে জানতে চাইবো
বলে দাও কে ছিলাম আমি??
কে ছিলো সে??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here