রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা শুভ চিন্তার শুভ ভাবনার কবি-হামিদা পারভিন শম্পার একটা বাস্তব ধর্মী...

শুভ চিন্তার শুভ ভাবনার কবি-হামিদা পারভিন শম্পার একটা বাস্তব ধর্মী কবিতা“মধ্যবিত্ত”

636
কবি -হামিদা পারভিন শম্পার একটা বাস্তব ধর্মী কবিতা “মধ্যবিত্ত ”

মধ্যবিত্ত
হামিদা পারভিন শম্পা

মধ্যবিত্তের কষ্টের বোঝা বাড়ছে
দিন কে দিন,
আপনজনের খাদ্য যোগানে তারা
হচ্ছে কতো ঋণ।

মুদি দোকানের বাকী খাতায়
হচ্ছে সে পিষ্ট,
কোন জনমের শোধবোধে
বিধাতা তুমি রুষ্ট!!

উপার্জনের সকল পথ
করোনার দাপটে বন্ধ,
স্কুল, টিউশনি ফিস চারদিকে
দেনায় দায়ে সে অন্ধ।

এতো শত অভাব অভিযোগে
মধ্যবিত্তের মাথা ঘুরছে,
কোরবানির ঈদের কথা ভেবে
হাসফাস তারা করছে।।

সম্মানহানির ভয় কেবল
মধ্যবিত্তের-ই রয়,
সমাজ, সংসার, বিধাতার রুষ্টতা
মধ্যবিত্ত কেবল সয়।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here