বেদনার স্মৃতি
মধুছন্দা গাঙ্গুলী
************
সবচেয়ে যে নিবিড় গৃহ খানি
যেথায় ছিলো তোমার হাতের ছোঁয়া….
সে ঘর আজ অবহেলায় পরে
প্রেম সে গেছে হৃদয় হতে খোয়া !
ছোট্ট এই ঘেঁষাঘেঁষির ঘরে
অল্পেতেই তুমি ছিলে খুশি ,
সে ঘর আজ দুখের দেওয়াল ঘেরা
যেথায় ছিলো মিষ্টি তোমার হাসি !
একঢাল ওই কালো চুলের মেঘে
হারিয়ে যেতাম করতে গিয়ে খেলা…
খুঁনসুটিতে ভরিয়ে দুজনাতে
কাটিয়ে দিতাম আমরা সারা বেলা !
কি দোষ আজ, কোন অভিমান পরে
দিলে তুমি দিনটি আঁধার করে ,
যাবার বেলায় ভাবলে না তো কিছু
কেমনে আমি রইবো একলা ঘরে !
বিসর্জনের বাজনা বাজে বুকে
বিধির বিধান এটাই ছিলো বুঝি…
কোন অসীমের সীমায় গেলে চলে
হাজার ভিড়ে তোমায় শুধুই খুঁজি !
**************************




















![কবিতায় বোধের বার্তা নিয়ে প্রকাশিত হল কবি শ্যামল বণিক অঞ্জন এর লিখা কবিতা [] ভেবেছিলাম []](https://doinikalap.com/wp-content/uploads/2020/02/কবি-শ্যামল-বণিক-অঞ্জন-100x70.png)