মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “অভিমানী পিছুটান”কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি আমেরিকার আটলান্টা থেকে...

“অভিমানী পিছুটান”কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি আমেরিকার আটলান্টা থেকে জবা চৌধুরী।

575
প্রতিভাধর কবি আমেরিকার আটলান্টা থেকে জবা চৌধুরী।

অভিমানী পিছুটান

                              ©জবা চৌধুরী
                                 ~~~~~~~~~~~

অভিমান করা আমায় সাজে না —
বুকজুড়ে ভরা ভাঙচুর,
এলে কি না, গেলে –কী বা যায় আসে
প্রেম-ভালোবাসা থাক দূর ।

ভোর সেজেছিলো মেঘলা চাদরে
পাশেতে দাঁড়িয়ে আমি,
সোনালী রোদের অনামী বিরহ
কৌলিন্যের দামে দামি ।

দিগন্ত-পাড়ের স্বপ্নেরা রঙিন
বর্ণিল আবেগে আঁকা,
একাকিত্ব আমার হারানো ছন্দের
নির্ভীক রাতের রাকা ।

‘তুমিই সব’– বলিনি কখনও
ফেরারি মনের মান,
হারাক, ফেরাক, অকুলে মেলাক
অভিমানী পিছুটান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here