রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “বিকাশ ” অসাধারণ কবিতা লিখেছেন ভারতের কবি নওরোজ নিশাত।

“বিকাশ ” অসাধারণ কবিতা লিখেছেন ভারতের কবি নওরোজ নিশাত।

579
“বিকাশ ”
ভারতের কবি নওরোজ নিশাত

বিকাশ

             নওরোজ নিশাত।

আমি সারাজীবন যাকে খুঁজে বেড়াচ্ছি
তাকে পাওয়া গেল
অভুক্ত মানুষের দৃষ্টিটুকুতে,
আমার মন খারাপের কারণ ।
অবিন্যস্ত তেলহীন চুল
মুখে জরার চিন্হ।
আমি আমার সবচেয়ে প্রিয় জিনিস

সঁপে দিতে চাই তার হাতে
আর নিশ্চিত হতে চাই
আমি বেঁচে আছি।
আমার সাহায্যের হাত তার হাতে দিতে চাই।
তার চোখ থেকে
দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো
বিকাশ কেবল কি আমাদের কাছে
থাকবে?
আর প্রতিশ্রুর বন্যায় ভেসে
যাবে
এই নিরন্ন মানুষেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here