সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা প্রতিনিয়ত ধর্ষিত মা বোনের আর্তনাদ ও দুঃখ কষ্ট বিলাপ নিয়েই তারুণ্যের কবি...

প্রতিনিয়ত ধর্ষিত মা বোনের আর্তনাদ ও দুঃখ কষ্ট বিলাপ নিয়েই তারুণ্যের কবি -শাহীন রায়হান লিখেছেন কবিতা “ধর্ষণ”। ধর্ষিত মা বোনের জন্যে ঘুমন্ত সমাজকে জেগে ওঠার আহবান জানিয়েছে কবি ।

644
“ধর্ষণ”।
তারুণ্যের কবি -শাহীন রায়হান

ধর্ষণ

    -শাহীন রায়হান

বুক ফেটে যায় দুঃখ ভারে
চোখের পানি বর্ষণে
নিত্য ভাবি আর কত মা
জীবন দিবে ধর্ষণে।

আর কতো বোন ফেলবে পানি
কষ্ট পুষে বুকেতে
কেউ কি দিবে আজকে সাড়া
এই মা বোনের দুঃখেতে।

আর কতো বোন তনু হবে
আর কতো মা মনপুরায়
শিকার হবে নিত্য নতুন
অমানুষের কাম পূরায়!

জাগো জাগো আজ বাঙালি
সাহসে শির তুলে
এই পশুদের ছাটাই করে
দাও চড়িয়ে শূলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here