ম্লান_শিখা।
রত্নপ্রভাগাঙ্গুলী।
*************************
আমি দাঁড়িয়ে আছি ছাদনা তলায়,
বারোমাস্যা স্রোত ভেলায়।
নেমে আসা স্খলিত বিধুর বিনে,
মহাশক্তি মায়াবী মায়ার বন্ধনে।
তমস রজনীর আঁধার গেহী ,
রুদ্রজটায় তান্ডবী ভৈরবী ,
তেজস্বিনী রূপ কুন্ড রোদালীর,
তপন তপ্ত গ্রীষ্ম দহনীর।
আঁচল ঘেরানো মায়ের আচ্ছাদনে,
হোক না ছেদন বস্ত্রবয়ন ।
বাহু ডোরে বাঁধানো ঘোর আবরন,
বুকে টেনেই চলন্ত মুক্তো জীবন।
জ্বল জ্বলে দীপের অগ্নি ভূবনী,
দশ মাস গর্ভা জন্মধারীনি,
বুলি আঁখি ফুটে শব্দকোশে,
কুহু কুহুতানে “মা ডাক ই ভেসে।
শিশিরস্নাত পথে ভেজা আঁখিঠারে,
কে ঢাকবে গাত্রাবরণে ভূবন মায়েরে
কে বলবে ডেকে যাস নে– কাঁকই পথে,
কে বলবে মা-মাগো তুমি দানা দিয়েছো পেটে?
ঝড়ঝাপটায় আসুক না বিপদবহুল ,
ভেসে যাক দিক দিশিক বানে একুল-ওকুল ,
দিবাকর অস্তে চাঁদিনির দেখা,
উদিত টিপে মা- ম্লান শিখা।




















![কবিতায় বোধের বার্তা নিয়ে প্রকাশিত হল কবি শ্যামল বণিক অঞ্জন এর লিখা কবিতা [] ভেবেছিলাম []](https://doinikalap.com/wp-content/uploads/2020/02/কবি-শ্যামল-বণিক-অঞ্জন-100x70.png)