মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ভারত থেকে কবি দেবাশ্রিতা চৌধুরী এর মানবিক অনুভূতি ও আবেগকেন্দ্রিক লিখা...

ভারত থেকে কবি দেবাশ্রিতা চৌধুরী এর মানবিক অনুভূতি ও আবেগকেন্দ্রিক লিখা কবিতা “ভালোবাসা”

1051
ভারত থেকে কবি দেবাশ্রিতা চৌধুরী এর মানবিক অনুভূতি ও আবেগকেন্দ্রিক লিখা কবিতা “ভালোবাসা”

ভালোবাসা

      দেবাশ্রিতা চৌধুরী

আবদ্ধ দিন আবদ্ধ সময় অন্তর্গত মুহূর্তে
শিকলে বাঁধা মনগন্ডি নিদাগ অহল্যাপাথরে

ভালোবাসার কথা বললে তুমি পরিযায়ী পাখির মতো উড়ে যেতে চাও মুচকি হেসে,
ভেবেছো খাঁচায় বন্দি করে ভালোবাসবো!
খোলা আকাশ থেকে যে পাখি ফিরে আসে
নিঃশর্ত বন্ধনে ,আমি তাকেই বলি ভালোবাসা।
যাকে হাজার বছর খুঁজেছি সভ্যতার পথে পথে
নির্মম আগুন পাথরের নিস্তব্ধ নীরব মূর্তির কাছে
নিশ্ছিদ্র পিপাসায় , আমি তাকেই বলি ভালোবাসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here