বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা আমেরিকা থেকে কাব্য ভারতী কবি-সাহানুকা হাসান শিখা এর লিখা কবিতা“কবিতার আশ্রয়”

আমেরিকা থেকে কাব্য ভারতী কবি-সাহানুকা হাসান শিখা এর লিখা কবিতা“কবিতার আশ্রয়”

538
আমেরিকা থেকে কাব্য ভারতী কবি- সাহানুকা হাসান শিখা এর লিখা কবিতা “কবিতার আশ্রয়”

কবিতার আশ্রয়

সাহানুকা হাসান শিখা

জীবন মৃত্যুর সন্ধক্ষণে দাড়িয়ে
চাই কবিতার আশ্রয়।
কবিতা তুমি, হাসপাতালের
আই সি ইউ বেড,ভেন্টিলেটার।
তুমি প্রাকৃতিকে পিছনে রেখে
হয়েছো কৃত্রিম শ্বাস প্রশ্বাস।
তুমি সাজানো কফিন,
আর সারি সারি লাশ।
তোমার খাতা থেকে মুছে গেছে
ফিউনারেল,বাজছে করুণ সুরের বেল।
তোমার আশ্রয় নিয়েছে জ্বলন্ত চিতা
জ্বলছে দাউ দাউ।
স্বজনের আহাজারী হাউ মাউ।
চলছে মানুষ তার অন্তিম ঠিকানায়,
কবিতা রয়ে গেল কবির ভাবনায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here