শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ভারত থেকে সমাজ সভ্যতার কবি-আশিস মিশ্র এর নির্বাক চোখে লিখা কবিতা“বাসন্তী”

ভারত থেকে সমাজ সভ্যতার কবি-আশিস মিশ্র এর নির্বাক চোখে লিখা কবিতা“বাসন্তী”

459
আশিস মিশ্র এর নির্বাক চোখে লিখা কবিতা“বাসন্তী”

বাসন্তী

আশিস মিশ্র

এও কি তার নাম?
কতোদিন মুখশ্রী দেখা নেই
তবে কার চরণে করবো প্রণাম।

তাকেই কি সব দেওয়া যায়?
সব, সব দেওয়া কাকে বলে?
রঙের নদীতে যৌবন ভেসে বেড়ায়।

কে, কে? তাকে কি দেখেছি কখনো?
আমায় কোনো বসন্ত ডাকে না?
তবে কি মেঘ হয়ে আসে ঘন?

চরণে তার ধরে থাকে মোহ
জন্ম থেকে মৃত্যুর প্রবাহে
চুম্বন না পেয়ে করেছি বিদ্রোহ?

কী জানি, কী জানি, হয়তো তাই
তুমিও চেয়েছো তোমার লালিত গোঁসাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here