রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য “ঈদের চাঁদ” অসাধারণ কবিতা টি লিখেছেন তারুণ্যের কবি হামিদা পারভিন শম্পা...

“ঈদের চাঁদ” অসাধারণ কবিতা টি লিখেছেন তারুণ্যের কবি হামিদা পারভিন শম্পা ।

927
কবি হামিদা পারভিন শম্পা

“ঈদের চাঁদ”

              হামিদা পারভিন শম্পা

~~~~~~~~~~~~~~~
মেহেদি পাতায় রং এসেছে
রাঙ্গাবে সকলে হাত,
নীল আকাশে দেখা দিয়েছে
খুশির ঈদের চাঁদ।
বছর ঘুরে রামাদানের শেষে
এলো খুশির ঈদ,
ধনী দরিদ্র সকলে মিলে
গাইছে ঈদের গীত।
নতুন জামা নতুন জুতা
কত ধরো বায়না,
পথ শিশুর ছোট্টো গায়ে
ঈদের জামা পায়না।
কোরমা পোলাও কিংবা পায়েস
স্বপ্ন তাদের মিছে,
তাদের মুখেও ফুটবে হাসি
টানো যদি কাছে।
সাধ্যমত বাড়াই যদি
একটু সাহায্যের হাত,
ঈদের খুশি দ্বিগুণ হবে
দেখবে ওরাও চাঁদ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here