রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবি হামিদা পারভিন শম্পা এর ভিন্ন ধারার কবিতা “আষাঢ় আর তুমি”

কবি হামিদা পারভিন শম্পা এর ভিন্ন ধারার কবিতা “আষাঢ় আর তুমি”

787

 ” আষাঢ় আর তুমি”

                          হামিদা পারভিন শম্পা

আষাঢ় এসে জানান দিল
ফুটেছে কদম গাছে,
ভালবাসা আজো কিগো
তোমায় ঘিরে আছে?

কদম ফুলের বুনো গন্ধে
তোমার পরশ মাখা,
আষাঢ়ের স্বচ্ছ জলে কত
মধুর স্মৃতি আকাঁ।

তুমি আমার কৃষ্ণচূড়া ডালের
অবাধ্য কোকিলের কুহুতান,
তোমায় ঘিরে তাইতো থাকে
আমার যত মানঅভিমান ।

আমার জীবন, ভুবন বলতে
শুধু তোমায় বুঝি,
ষড়ঋতুর নানা রূপে তাই
তোমার আমি খুঁজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here