তোমার সাথে প্রাণের খেলা
মহুয়া ব্যানার্জী।
যখন বৃষ্টি ঝরে-
মনের আগল খুলে দিলেই
তোমায় মনে পড়ে!
যখন ব্যথা জাগে-
তোমার অসীম সুরের ধারা
প্রাণের পরে বাজে।
যখন খুশি আসে-
আকাশ ভরা সূর্য তারায়
তোমার লেখা ভাসে।
যখন আঁধার কালো-
ঝড়ের রাতের অভিসারে
তুমিই দেখাও আলো।
যখন লাগে ফাঁকা-
তোমার কাছেই শিখি তখন
মন্ত্র চলার একা।
সকল কাজের মাঝে-
তোমার অমর সৃষ্টিরা সব
বুকের ভেতর রাজে।
আমার নীরব পূজায়-
খেলার ছলেই হিয়ার মাঝে
রেখেছি ভালোবাসায়।


















![কবিতায় বোধের বার্তা নিয়ে প্রকাশিত হল কবি শ্যামল বণিক অঞ্জন এর লিখা কবিতা [] ভেবেছিলাম []](https://doinikalap.com/wp-content/uploads/2020/02/কবি-শ্যামল-বণিক-অঞ্জন-100x70.png)

