রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা রুনা লায়লার লেখা ঈদ উৎসবের কবিতা “ঈদের খুশি”

রুনা লায়লার লেখা ঈদ উৎসবের কবিতা “ঈদের খুশি”

1036
দৈনিক আলাপ
রুনা লায়লার লেখা ঈদ উৎসবের কবিতা“ঈদের খুশি”

ঈদের খুশি
রুনা লায়লা

ঈদ আসেনি তাদের ঘরে
ঘর পুড়েছে যার
নতুন জামা হয়নি কেনা
খুশি নেই যে তার।

সুখ পুড়েছে নোট পুড়েছ
পুড়ছে হৃদয় পুর
শোক পাখিটা গাছের ডালেই
যাচ্ছে না তো দূর।

বছর ঘুরে ঈদ এসেছে
নতুন শিক্ষা দিতে
নিমিষেতেই কোটিপতি
থালা হাতে নিতে।

সারা মাসের সিয়াম শেষে
উঠে ঈদের চাঁদ
সব ছাড়িয়ে উঠছে মেতে
আজ যে ঈদের রাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here