মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা কলমযোদ্ধা-গোলাম কবিরের অনন্য সৃষ্টি কবিতা “বলো ভালোবাসি”

কলমযোদ্ধা-গোলাম কবিরের অনন্য সৃষ্টি কবিতা “বলো ভালোবাসি”

382
-গোলাম কবিরের অনন্য সৃষ্টি কবিতা " বলো ভালোবাসি "

” বলো ভালোবাসি “
৷। গোলাম কবির ।।

ভালোবাসো কিংবা নাই বাসো,
আমি তোমাকে ভীষণ ভালোবাসি!

তাই ইচ্ছে করে
মিথ্যে করে হলেও বলো ভালোবাসি!

শুনতে চাই বারবার – ভালোবাসি,
ভালোবাসি, ভালোবাসি তোমাকে!

ভালোবাসার দুরারোগ্য অসুখ হলে
সবাই আমার মতো এমন করেই
বলে একথা সত্যি বলে মানতেই হবে!

না হলে যে সারা পৃথিবীর মানুষের
ভালোবাসাই মিথ্যে হয়ে যাবে!

ভালোবাসো কিংবা নাই বাসো,
আমি তোমাকে ভীষণ ভালোবাসি!

তাই ছলনা যতোই করো
মানতে পারিনি কখনো!

শুনতে চাই তাই বারবার
মিথ্যে করে হলেও বলো ভালোবাসি !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here