শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “বিষখালী নদী” কবিতাটি প্রকৃতির ভালবাসা থেকে লিখেছেন তারুণ্যের কবি -শাহীন...

“বিষখালী নদী” কবিতাটি প্রকৃতির ভালবাসা থেকে লিখেছেন তারুণ্যের কবি -শাহীন রায়হান।

835
“বিষখালী নদী”
তারুণ্যের কবি -শাহীন রায়হান

বিষখালী নদী

              -শাহীন রায়হান

……
রূপ-রূপালী রূপের বন্যা স্নিগ্ধ জলের ধারা
কে তুলে যায় মৃদু ঢেউয়ে দু’কূল জুড়ে সাড়া
কে ধুয়ে দেয় বন পাদুকা হীরক বরণ বালি
কে এঁকে যায় স্বপ্ন বুকে? মালতি বিষখালী।

শন শন শন ঝাউয়ের শাখায় পাখির অানাগোনা
তোমার সাথে বনপাখিদের প্রেমের স্বপ্ন বোনা।
রূপ রূপ রূপ রূপার ইলিশ নৌকা সারি সারি
গাঙচিলেরা তোমায় ছুঁয়ে আকাশটা দেয় পাড়ি।

মন ভরানো প্রাণ তটিনী তোমার শীতল জলে
রাত জেগে চাঁদ হিমেল হাওয়ায় মনের কথা বলে।
তোমার চরে আছড়ে পড়ে স্মৃতির জলরাশি
প্রিয়তম নদী তোমায় বড্ড ভালোবাসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here