রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা কবি—ইয়াসিন আরাফাত এর ভিন্ন ধারার এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “মৃত্যুর খবর...

কবি—ইয়াসিন আরাফাত এর ভিন্ন ধারার এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “মৃত্যুর খবর ”

1018
কবি—ইয়াসিন আরাফাত এর ভিন্ন ধারার এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “মৃত্যুর খবর ”
কবি—ইয়াসিন আরাফাত

  মৃত্যুর খবর!

                   ➤ ইয়াসিন আরাফাত

(শেষ পাতার কবিতা গ্রুপে সাপ্তাহিক সেরা কবি ইয়াসিন আরাফাত )

চিঠি দেবোনা চিরকুট দেবো
সহিতে পারিবেনা তুমি তার ভর,
তাহাতে সংক্ষেপে লিখা থাকিবে
আমার করুণ মৃত্যুর খবর!

সুনীল আকাশে চেয়ে দেখ প্রিয়
কেমন আঁধারে ঘেরা পৃথিবী,
কেমন হবে সেদিনটে হায়
আমি নেই আছে বাকি সবি।

কেঁদো না তুমি ভেবে নিও আছি
আমি কেমন-ই থাকবো গুঁড়ে?
ফেটে যাবে বুক দুঃখে আমারও
ধুঁকে ধুঁকে মরবো গিয়েও মরে।

আবিষ্কার করো জমিনে আছি
আকাশে চেয় না মৃত্যুর পর,
ভালোবাসো যদি ছোয়ে দিও কখনো
নিচু হয়ে তোমার প্রিয়ের কবর।

ভালোবাসো যদি যত্ন করিও
আমিও ভালোবাসি তোমার তোমাকে,
নিজেকে কিছুটাও সামলে নিও
যদি ভালোবাসো আমার আমাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here