মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ওপার বাংলার কবি নির্মাল্য ঘোষ লিখেছেন কবিতা “ফটো”

ওপার বাংলার কবি নির্মাল্য ঘোষ লিখেছেন কবিতা “ফটো”

656
নির্মাল্য-ঘোষ-কবিতা-ফটো
কবি নির্মাল্য ঘোষ।

ফটো

নির্মাল্য ঘোষ

 

আস্তে আস্তে থেমে যাওয়া শিখিনি এখনো…
কিম্বা সূর্যাস্তের রঙ লাগান সেই বিচ্ছিন্নতার অভ্যাস..
তুমি উদাস হয়েছ প্রাচীর হয়েছ বারেবারে….
তোমারই হৃদপিণ্ডের স্তব্ধ কলোনিতে…
শেষ মুহুর্তে দৌড়ে মহাকাশ ধরার স্বপ্ন এখনো দেখি
ভাইরাস হোঁচট খেয়ে দেখে তোমার ওজ: আমার চারপাশে…
বিশ্বত্রাস ত্রস্ত… দিশাহারা…
এখনো আগলে ধরে রাখার কৌশল আয়ত্ত করা বুকে লীন হই আমি…
আড়াল থেকে কে যেন একটা ফটো তুলে রাখে…
সেই সেদিনের মত….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here