রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “অন্ধকার বিরহ”কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি বিজিত গোস্বামী

“অন্ধকার বিরহ”কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি বিজিত গোস্বামী

612
“অন্ধকার বিরহ”কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি বিজিত গোস্বামী

অন্ধকার বিরহ

            বিজিত গোস্বামী

– ফেলে গেছে দাগ পরশ তুলে হাত
– অস্পষ্ট লেখাগুলো পড়তে বেশ—আই লাভ ইউ
– রাস্তার লেম্পপোস্ট ঘেঁসে কপোত কপোতি আসর জমিয়ে
– ভবিষ্যতের কথাগুলোতে রঙ ভরে
– বাড়ি ফেরে এক বুক আশা নিয়ে।

– রাস্তার বেওয়ারিশ কুকুরগুলো জিব লকলক প্রেম ভরে দাঁড়ায় একবার
– খুঁজে নেয় পরিচিত মানুষের শরীর গন্ধ; পাশে বসে প্রহরী সেজে
– প্রভুর আহ্লাদ পেতে চায়—
– এটাই ছবি প্রকৃত প্রেম বিরহের রাত ছবি।

– দেহের ভেতর উলঙ্গ সংকেত লজ্জার বিপনন কারবার
– দুটোর মধ্যে বেশ রসিক সম্পর্ক প্রতিনিয়ত বিক্রি হয় দেহ
– পুকুরের পাড়ে জীবন্ত সন্ধ্যা এভাবেই ডুবে যায়
– রাতের ইমন রাগে দেবদাসী বুকে পাথর জড়িয়ে
– আলিঙ্গন করে পর পুরুষ।

– বিরহ কঠিন হলেও দাগ রেখে যায় মেহেরবান নায়ক
– বিলেতি সুরার গেলাস ভরে অন্ধকার বিরহের এ রাত
– যদি না শেষ হয়!

– দেবদাস কবে মরেছে;জ্বালা যতো রেখে গেছে দোয়ারে—
– সমাজের অসহায় ক্ষত সারিয়ে ভালো মানুষেরা
– এভাবেই বেঁচে থাকে বিরহ ভরে অসহায় মানুষ হয়ে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here