শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “এক মানুষ চাই ”কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি রুনা দেব চৌধুরী

“এক মানুষ চাই ”কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি রুনা দেব চৌধুরী

652
“এক মানুষ চাই ”কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি রুনা দেব চৌধুরী

“এক মানুষ চাই ”

               রুনা দেব চৌধুরী

আমি যেমন চাইবো তেমন যদি পাই,
তাহলে বলবো, ” আমি এক মানুষ চাই ”
যে আমার সব দোষ, সব অক্ষমতা,
সব না পারা গুলোকে
তার নিজের সব পারা , সব দক্ষতা দিয়ে
আগলে রেখে বলবে —-
নাই বা পারলি তুই,
আমি তো আছি ,
তোর সব অক্ষমতার ঢাল হয়ে ,
জগতের আক্রমণ অপমান
থেকে আড়াল করে
বাঁচিয়ে রাখবো তোকে।
আমি তেমন এক মানুষ চাই।
যে আমার গানে সুর হয়ে ঝরবে,
যে আমার কবিতার কথা হয়ে উঠবে ,
যে আমার কর্মের উৎসাহ হয়ে থাকবে ,
যে আমার অবসরের ভাবনা হয়ে থাকবে ,
যে আমার ঘুমের স্বপ্ন হয়ে জাগবে,
আমি তেমন ই তেমন ই এক “মানুষ” চা———ই ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here