মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ওপার বাংলার কবি জুলি লাহিড়ী এর কবিতা “নিঝুম রাত ”

ওপার বাংলার কবি জুলি লাহিড়ী এর কবিতা “নিঝুম রাত ”

761
ওপার বাংলার কবি জুলি লাহিড়ী এর কবিতা “নিঝুম রাত ”

নিঝুম রাত

  জুলি লাহিড়ী

দু মুঠো রোদ ছুঁইয়ে গালে দুঃখ করব দূর
বাতাস যাবে শিখিয়ে গান, পাখি শোনাবে সুর।
বটের পাতা শোনাবে আমায় কি করে বাজায় বাঁশি
সবাই মিলে কাজ ফেলে তাইতো ছুটে আসি।
ঝড়ঝঞ্জা যতই আসুক শিখব গাছের ভাষা
বিষন্ন মেঘ ধুইয়ে দেবে মনের সব পিপাসা।
নিরিবিলি নিঝুম রাতে স্বপ্ন দেখার নেই মানা
হাওয়ার সঙ্গে সই পাতিয়ে মেলে দেব মনের
ডানা ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here