বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “তুমি জানো কি” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি শামসুন নাহার।

“তুমি জানো কি” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি শামসুন নাহার।

595
“তুমি জানো কি” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি শামসুন নাহার।

তুমি জানো কি

            শামসুন নাহার
আচ্ছা তোমার সাথে যদি প্রেম করি
তুমি করবে তো?
না না মিছে মায়া নয়,
প্রেমহীন এ জীবনে
শুধু খুঁজেছি তোমায়।

তুমি জানো কি?
চারিদিকে অমানিশা
ঝিঁ ঝিঁ পোকার করুণ রোদন
আমি শুধু করেছি তোমায় স্মরণ।

প্রিয়তম শঙ্খচিল
তোমার ডানায় উড়তে চেয়েছি
শতবার শতবার
অথচ তোমাকে কি পেয়েছি?

আজ বোধনের আগে
মিশে গেছি তোমাতে,
আর নাহি বিদায়ের সুর
মালা গাঁথবো আজ প্রভাতে।

না না ভয় পেওনা স্বজন
শুধুই করবো কূজন,
কেহ নাহি কাহারে ছাড়ি
দেব অনন্তে পাড়ি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here