,

Home শিল্প-সাহিত্য কবিতা “উৎসব হোক ভালবাসার” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা গোলাম কবির

“উৎসব হোক ভালবাসার” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা গোলাম কবির

645
Doinik-Alap-Poem-Kobi-কবি-গোলাম-কবির-Kobita-কবিতা-উৎসব হোক ভালবাসার
কবি গোলাম কবির

উৎসব হোক ভালবাসার

গোলাম কবির

 

তোমাকে ভালবাসি, পারলে ঠেকাও।
এই হৃদয় পুড়ে যাক,
জেগে উঠুক নতুন চরে
মানব বসতি, চাষাবাদ যোগ্য
পলিমাটিতে ফসলের উৎসব হোক
সারারাত, কালিজিরা ধানের গন্ধে
মৌ মৌ করুক সারাটা মনোভুমি।
তুমি এসে শুধু দাঁড়িয়ে দেখ চুপচাপ
কয়েকটি শালিকের ব্যস্ত আনাগোনা,
আমার ভালবাসায় মোম হয়ে গলুক
তোমার হৃদয়, আজ শুধু
উৎসব হোক ভালবাসার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here