রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা কবি অর্ণব আশিকের কবিতা “দাহ করা স্পর্শ ”

কবি অর্ণব আশিকের কবিতা “দাহ করা স্পর্শ ”

736
কবি অর্ণব আশিকের কবিতা “দাহ করা স্পর্শ ”

দাহ করা স্পর্শ
অর্ণব আশিক

পলাশ ঝরছে টুপটাপ
আঁধার ভেঙে অস্পষ্ট আলোর মতো
ভেসে উঠছ তোমার মুখ-
শরীরে লেগে আছে
দাহ করা তোমার স্পর্শ ;

কেবল অল্প আলোতেই
অল্প শব্দটা হয় বেশি প্রগাঢ়।

অল্প থেকেই সূর্য তার খোলস মেলে
অল্প স্পর্শেই দাহ হয়
একটি শরীর একটি জীবন।

তুমি পলাশ হয়ে উঠো
আমার মনে
তুমি সূর্য হয়ে উঠো
আঁধার ভেঙে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here